সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ আপনাদের জন্য ডিম রান্নার আরও একটি নতুন রেসিপি। আর তাহলো ডাল ডিম কারি রেসিপি। নিশ্চয়ই এর আগে নামই শুনেনই। তাই দেখেনিন রেসিপি ও রান্না করে খান এখনি। ছোট বড় সবার পছন্দ হবে এই মজাদার খাবারটি ।

চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি…
উপকরণ :
হাঁসের ডিম ৮ টি জিরা,বাটা ২ চা চামচ
ছোলার ডাল ১ ১/২ কাপ তেজপাতা ১ টি
পেঁয়াজ বাটা ৬ টি
লবণ ২ চা চামচ
আদা বাটা ২ চা চামচ
চিনি ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
তেল ১/৩ কাপ
হলুদ বাটা ১ চা চামচ
ঘি ২ টেবিল চামচ
মরিচ বাটা ১ চা চামচ
জিরা টালা গুঁড়া ১ চা চামচ
ধনে বাটা ২ চা চামচ
দারচিনি গুঁড়া ১ চা চামচ
প্রণালী :
১। ছোলার ডাল ৫ কাপ পানিতে সিদ্ধ কর। ডিম নরম সিদ্ধ কর।
২। তেল গরম করে ২ টি পেঁয়াজ কুচি,তেজপাতা ও ২টি কাঁচামরিচ দিয়ে হালকা বাদামী করে ভাজ। অন্যান্য বাটা মসলা ও আদা কাপ পানি দিয়ে কষাও।
৩। ডাল,লবণ ও চিনি দিয়ে অল্পক্ষণ কষিয়ে ডিম ও ৪টি কাঁচামরিচ দিয়ে ঢেকে ২-৩ মিনিট সিদ্ধ কর। বেশি ঘন হলে ১-২ কাপ পানি দাও।ফুটে উঠলে ২ টেবিল চামচ ঘি ও গুঁড়া মসলা দিয়ে নেড়ে নামাও।
৪। এবার গরম গরম পরিবেশন করুন ।
সূত্র: অনলাইন









