সিল্কসিটিনিউজ ডেস্ক :

এদিকে পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে ভুক্তভোগীদের বাবা জানিয়েছেন, ঘটনায় একটি নিরপেক্ষ তদন্ত করে, দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। এতে সন্দেহে আরো বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানা যায়, মূল অভিযুক্তের নাম মহিপাল। অভিযুক্ত স্থানীয় একটি ডিজিটাল পরিষেবা কেন্দ্রের অপারেটর ছিলেন। যোধপুরের প্রত্যন্ত এলাকার বাসিন্দা নারীকে ফাঁদে ফেলে পোপনে আপত্তিকর ভিডিও ধারণ করে মহিপাল। ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে প্রথমে মহিপাল তাকে ধর্ষণ ও মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। পরে মূল অভিযুক্তসহ সাত সহযোগী মিলে প্রায় চার বছর ধরে বড় বোনকে ব্ল্যাকমেইল করে লাগাতার ধর্ষণ করে যায়।
এতে মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে গেল ২০ মার্চ বড় বোন আত্মহত্যা করেন। গেল ১১ এপ্রিল দায়ের করা এক পুলিশি অভিযোগে এ কথা উল্লেখ করেন ছোট বোন।
বড় বোনের মৃত্যুর পর অপরাধীরা থেমে থাকেনি। তারা ছোট বোনকে টার্গেট করে। বড় বোনের সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছোট বোনকেও ব্ল্যাকমেইল শুরু করে।
এতে মানসিকভাবে ভেঙে পড়ে ছোট বোন। গেল ১১ এপ্রিল ছোট বোন পুলিশে এফআইআর দায়ের করেন। এতে মহিপাল, শিবরাজ, গোপাল, বিজারাম, দিনেশ, মনোজ এবং পুখরাজসহ মোট ৮ জনের নাম উল্লেখ করেন। তবে অভিযোগের পরও পুলিশ কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। উল্টো অপরাধীরা প্রকাশ্য ঘুরে বেড়িয়েছে । পুলিশ তাদের কিছুই করতে পারবে না বলে ছোট বোন হুমকি দিতে থাকে।
এদিকে পুলিশের কাছ থেকে কোনো বিচার না পেয়ে ক্ষোভে ও অপমান ভেঙে পড়েন। গেল শুক্রবার এলাকার পানির ট্যাংকের ওপর চড়ে অপরাধীদের গ্রেফতারের দাবি জানান। সেখানেই তিনি বিষ পান করেন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় ছোট বোনের।
দুই বোনের এমন অপমৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ে এলাকাসাবী। স্থানীয় এমডিএম হাসপাতালের সামনে জোড়ো হয়ে প্রতিবাদ করে এলাকাবাসী। ভিকটিমদের পিতা ও এলাকাবাসী অপরাধীদের দ্রুত ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
গণবিক্ষোভের মুখে পুলিশ প্রশাসন অবশেষে সক্রিয় হয়েছে। এখন পর্যন্ত ২ জন অভিযুক্তকে আটক করা হয়েছে এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ঘটনার তদন্তে দায়িত্বে অবহেলা করা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।










