সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

সমালোচনার মুখে জ্যোতিষীর নিয়োগ বাতিল করল টিভিকে

নিউজ ডেস্ক১৩ মে ২০২৬২ মিনিট পড়া
সমালোচনার মুখে জ্যোতিষীর নিয়োগ বাতিল করল টিভিকে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্যাপক সমালোচনার মুখে মুখ্যমন্ত্রীর বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জ্যোতিষী রদন পণ্ডিত ভেট্রিভেলের নিয়োগ প্রত্যাহার করে নিয়েছে তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকার। জোট সঙ্গী শরিক দল কংগ্রেস এবং বাম দলগুলোর ব্যাপক সমালোচনার মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

টিবিকে প্রধান বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার এক দিন পরেই জ্যোতিষীকে ওএসডি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। খবর উইআন

টিভিকের শরিক দল কংগ্রেস এবং বাম দলগুলো জ্যোতিষী এই নিয়োগ নিয়ে প্রশ্ন তোলে।

সরকারকে কুসংস্কার বর্জন করে বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী চিন্তায় মনোযোগ দেওয়ার আহ্বান ভিসিকে বিধায়ক বাণী আরসু বলেন, ‘‌আমাদের সরকারের উচিত জ্যোতিষশাস্ত্রকে নয়, বরং বৈজ্ঞানিক চিন্তাধারাকে গুরুত্ব দেওয়া।’

বাম দল সিপিআইএম ও সিপিআইও একই ধরনের প্রতিক্রিয়া জানায়।

সিপিআইএমের রাজ্য সম্পাদক পি শানমুগাম বলেন, ‌‌‘সরকারের দায়িত্ব হলো বৈজ্ঞানিক মানসিকতা ও যুক্তিবাদী চিন্তার প্রসার ঘটানো।’
জনগণের অর্থে একজন জ্যোতিষীকে সরকারি পদে নিয়োগ দেওয়া কুসংস্কারকে উৎসাহিত করবে বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। যার ফলে কংগ্রেস ও অন্যান্য ছোট মিত্রদের সমর্থনে বিজয় ক্ষমতায় আসেন।

বিজয়ের ঘনিষ্ঠ সহযোগী ও টিভিকের মুখপাত্র পণ্ডিত তাঁর বিপুল নির্বাচনী বিজয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন। জ্যোতিষী হিসেবে দ্বৈত ভূমিকার জন্য পরিচিত এই পণ্ডিত।

জ্যোতির্বিদ্যায় প্রায় ৪০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন রিকি রাধান পণ্ডিত ভেট্রিভেল। ভারতের অন্যতম বহুল আলোচিত সেলিব্রিটি ও রাজনৈতিক জ্যোতিষী হিসেবে পরিচিত।

তিনি মূলত পণ্ডিত ভেট্রিভেল নামে পরিচিত।

২০০৮ সালে দিল্লি আবাস গাড়েন এই জ্যোতিষী। নাম পরিবর্তন করে হয়ে যান রাধান পণ্ডিত।
জানা যায়, বিগত দশকগুলোতে বিজেপি, কংগ্রেস, ডিএমকে এবং এআইএডিএমকের শীর্ষ নেতাদেরসহ সমগ্র রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিত্বরা জ্যোতিষীয় সান্নিধ্য নিয়েছেন।