সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

হরমুজের কাছে পণ্যবাহী জাহাজে আগুন, ১ নাবিক নিহত

নিউজ ডেস্ক৯ মে ২০২৬১ মিনিট পড়া
হরমুজের কাছে পণ্যবাহী জাহাজে আগুন, ১ নাবিক নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হরমুজ প্রণালির কাছে সাধারণ পণ্যবাহী একটি কাঠের জাহাজ (ধো) উল্টে গিয়ে আগুন ধরে যায়। জাহাজটিতে ১৮ জন ভারতীয় নাবিক ছিলেন। এ ঘটনায় একজন ভারতীয় নাগরিক নিহত এবং চারজন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র।

শুক্রবার (৮ মে) উপসাগরীয় কৌশলগত নৌ-রুটটির কাছে এ ঘটনা ঘটে।

জাহাজটিতে আগুন লাগার সঠিক কারণ খুঁজে বের করতে তদন্ত করছে কর্তৃপক্ষ। সূত্র অনুযায়ী, নৌকাটিতে আগুন লেগে উল্টে যাওয়ার পর পাশ দিয়ে যাওয়া একটি জাহাজ নাবিকদের উদ্ধার করে।
এশিয়া নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, অগ্নিদগ্ধ আহত নাবিকরা দুবাইতে চিকিৎসাধীন আছেন। কোনো শঙ্কা নেই বলেও জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, ঘটনার পরপরই ভারতীয় কনস্যুলার কর্মকর্তারা উদ্ধারকৃত নাগরিকদের সঙ্গে দেখা করেছেন।