সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

শুভ জন্মদিন ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম

নিউজ ডেস্ক৯ মে ২০২৬১ মিনিট পড়া
শুভ জন্মদিন ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম আজ ৩৯ বছরে পা রাখলেন। জন্মদিনের সকালে সতীর্থদের ভালোবাসায় কেক কেটে বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করেছে বাংলাদেশ দল। পরে সেই কেক গ্রাউন্ডসম্যানদের মধ্যেও ভাগ করে দেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলায় ৪৮ রানে অপরাজিত থেকে মাঠে নামেন মুশফিক।

অন্য প্রান্তে ছিলেন ৮ রানে অপরাজিত লিটন দাস। অভিজ্ঞতা আর ধৈর্যের প্রতীক এই দুই ব্যাটারের দিকে তাকিয়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সংকটে দলকে পথ দেখানো মুশফিককে ভক্তরা ভালোবেসে ডাকেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। জন্মদিনের ম্যাচে তার ব্যাট থেকে আরেকটি স্মরণীয় ইনিংসের অপেক্ষায় পুরো দেশ।