জাতীয়

৪২২ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

নিউজ ডেস্ক৫ মে ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪২২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬০ হাজার টাকাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (৫মে) দুপুরে উপজেলার দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপজেলার দুর্গাপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুর্গাপুর গ্রামের দরিমান আলীর ছেলে বেলাল হোসেন এবং রানীশংকৈল উপজেলার পিংকু দত্তকে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে বেলাল হোসেনের কাছ থেকে ৪০০ পিস এবং পিংকু দত্তের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলা করে তাদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটক দুই ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।