সিল্কসিটিনিউজ ডেস্ক :
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ওয়াদি রাজ অঞ্চলের দেইর সিরিয়ান ও জাওতার শহরে এই সংঘর্ষ চলছে। এসব এলাকায় উভয় পক্ষের মধ্যে সরাসরি মুখোমুখি লড়াই হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থলযুদ্ধ এখনো অব্যাহত রয়েছে। ছোট অস্ত্রের গুলি বিনিময়ের পাশাপাশি রকেট হামলাও চালানো হচ্ছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছে বলে জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
এখন পর্যন্ত হতাহতের বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।










