সিল্কসিটিনিউজ ডেস্ক :

পা-দ্য-কালে অঞ্চলের কর্মকর্তা ক্রিস্তফ মার্ক্স জানান, নৌকাটিতে প্রায় ৮০ জন অভিবাসী ছিলেন। দুর্ঘটনার পর দুই নারীকে উদ্ধার করে মৃত ঘোষণা করা হয়। বাকিদের জীবিত উদ্ধার করা হয়েছে—
এই ঘটনা আবারও ইংলিশ চ্যানেল দিয়ে ছোট নৌকায় অবৈধভাবে ব্রিটেনে যাওয়ার ঝুঁকিপূর্ণ যাত্রাকে সামনে এনেছে।
অভিবাসন ইস্যু ঘিরে ইউরোপে রাজনৈতিক বিতর্কও বাড়ছে এবং কঠোর নীতি গ্রহণের দাবি জোরালো হচ্ছে। অভিবাসন সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ায় ব্রিটেনের রিফর্ম ইউকে এবং ফ্রান্সের ন্যাশনাল র্যালি (আরএন) দলের মতো রাজনৈতিক দলগুলোর সমর্থনও বৃদ্ধি পাচ্ছে।
এ পরিস্থিতিতে গত মাসে ব্রিটেন ফ্রান্সের সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদারে একটি নতুন চুক্তির ঘোষণা দেয়।










