সিল্কসিটিনিউজ ডেস্ক :
আর্চারি বিশ্বকাপে অংশগ্রহণ করতে ২০ সদস্যের বাংলাদেশ দল চীনে যাচ্ছে আগামীকাল। চীনের সাংহাইতে ৫ থেকে ১০ মে পর্যন্ত বিশ্বকাপের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, শনিবার (২ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে চীন যাওয়ার আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি ড. মোহাম্মদ মোকলেসুর রহমান।

দলের ভালো ফর্মের কথা উল্লেখ করে মোকলেসুর রহমান বলেন, ‘দলের সাম্প্রতিক পারফরম্যান্স দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে দল।
’
লাল-সবুজের দলে ১৩ জন তীরন্দাজ, চারজন কোচ, একজন টিম ম্যানেজারসহ বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রয়েছেন।
রিকার্ভ পুরুষ ও মহিলা একক ও দলগত ইভেন্টের পাশাপাশি কম্পাউন্ড পুরুষ, দলগত এবং মিশ্র দলগত ইভেন্টসহ ১০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ ।
বিশ্বের ৪৩টি দেশ থেকে ৩২০ জন পুরুষ ও মহিলা তীরন্দাজ এই বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেবেন।
কোচ মার্টিন ফ্রেডেরিক বলেছেন, বিশ্বকাপটি আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে কাজ করবে।
এশিয়ান গেমসকে লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশ সেখানে এখনো কোনো পদক জেতেনি, তবে এবার ভালো ফল করার ব্যাপারে আশাবাদী।
চলতি বছরের মার্চে ব্যাংককে ভিয়েতনামকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম স্বর্ণপদক জিতে বাংলাদেশের পুরুষ কম্পাউন্ড দল ইতিহাস সৃষ্টি করে।
আসন্ন বিশ্বকাপে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলে প্রত্যেক তীরন্দাজকে অতিরিক্ত ১০০০ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে বলে জানা গেছে।









