জাতীয়

এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক৩০ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আগামী এক সপ্তাহে শতভাগ শিশু হামের টিকার আওতায় চলে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে তিনি এই কথা জানিয়েছেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে উল্লেখ করা হয়েছে।

খবরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ আমরা কাভার করে নিয়েছি। আগামী এক সপ্তাহে শতভাগ শিশু হামের টিকার আওতায় চলে আসবে।”

“এরইমধ্যে অনেক জায়গায় শতভাগ হয়ে গেছে। হামের টিকা কার্যক্রম শুরু করা প্রথম ৩০টি উপজেলায় এখন একটাও হামের রোগী নাই,” যোগ করেন তিনি।

 

সূত্র: বিবিসি বাংলা