সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

দ্বিতীয় দফার ভোটদানের হারেও রেকর্ডের ইঙ্গিত

নিউজ ডেস্ক২৯ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
দ্বিতীয় দফার ভোটদানের হারেও রেকর্ডের ইঙ্গিত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দ্বিতীয় দফার ভোটদানের হারও প্রথম দফার মতোই রেকর্ড সংখ্যার দিকে ইঙ্গিত করছে। বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হারের তথ্য দিয়েছে নির্বাচন কমিশন।

তাদের দেওয়া তথ্য অনুসারে, পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় এখন পর্যন্ত ভোট পড়েছে ৮৯ দশমিক ৯৯ শতাংশ। এই সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ভোট শেষ হওয়া পর্যন্ত।

সবথেকে বেশি ভোটদানের হার পূর্ব বর্ধমানে। ওই জেলায় ভোট পড়েছে ৯২ দশমিক ৪৬ শতাংশ।

সবথেকে কম ভোটদানের হার কলকাতা দক্ষিণে, ৮৬ দশমিক ১১ শতাংশ।

 

সূত্র: বিবিসি বাংলা