সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ভোট দিয়ে জয়ের ব্যাপারে ‘আত্মবিশ্বাস’ জানালেন মমতা ব্যানার্জী

নিউজ ডেস্ক২৯ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
ভোট দিয়ে জয়ের ব্যাপারে ‘আত্মবিশ্বাস’ জানালেন মমতা ব্যানার্জী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশন কেন্দ্রে ভোট দিলেন মুখ্যমন্ত্রী ও ভবানীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জী।

ভোট দিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন তিনি। মমতা ব্যানার্জী বলেন, “কেন্দ্রীয় বাহিনী চারিদিকে অত্যাচার করছে, বুথে এজেন্টদের বসতে দিচ্ছে না।”

তবে আত্মবিশ্বাসী হয়ে মমতা ব্যানার্জী বলেন, “দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাব আমরা।”

তবে এর আগে সংবাদমাধ্যমকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল বলেন, “কেন্দ্রীয় বাহিনী অনেক বড়, শুধু অভিযোগ আনলে হয় না। নির্দিষ্ট বুথ থেকে নির্দিষ্ট বাহিনী সদস্যের বিরুদ্ধে অভিযোগ এলে নির্বাচন কমিশন খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।”

 

সূত্র: বিবিসি বাংলা