সিল্কসিটিনিউজ ডেস্ক :
পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করায় মানুষ ভোট দিতে পারছেন বলে মনে করেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী।
তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “পশ্চিমবঙ্গে হিংসা ছাড়া ভোট হওয়া প্রায় অসম্ভব। তবুও এবারে মানুষ বিপুল পরিমাণে ভোট দান করছেন। বুথে বুথে গিয়ে মানুষ ভোট দিতে সক্ষম হয়েছেন কারণ ব্যাপক সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।”

“কেন্দ্রীয় বাহিনীকে দেখে মানুষ ভরসা পেয়েছেন কিন্তু বুথের বাইরে তৃণমূল নানান কৌশল ব্যবহার করে ভোট করাতে চাইছে। এটাই তাদের রীতি। তাদের কাছে ভোট মানেই হিংসা হতে হবে।”
তার মতে ভোটের ফল নিয়ে ‘শঙ্কায়’ রয়েছে তৃণমূল।
মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্র থেকে বিধানসভা ভোটে কংগ্রেসের প্রার্থী হিসাবে দাড়িয়েছেন তিনি। ওই আসনে ২৩শে এপ্রিল ভোট গ্রহণ হয়েছে। তিন দশক পর বিধানসভা ভোটে লড়ছেন কংগ্রেসের এই নেতা।
সূত্র: বিবিসি বাংলা










