সিল্কসিটিনিউজ ডেস্ক :
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী রাজাকার, আল বদর এবং আল শামস বাহিনীর হাতে বাংলাদেশের মোট কত মানুষ হত্যা ও গণহত্যার শিকার হয়েছেন, সেটির সঠিক পরিসংখ্যান বের করতে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আযম খান।
বুধবার সংসদে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযুদ্ধে শহীদ ও গণহত্যার শিকার ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা করা না হওয়ায় এ নিয়ে এখনও বিতর্ক হতে দেখা যায় বলে মন্তব্য করেন মন্ত্রী।
“সরকার মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে গণহত্যার শিকার ও সব শহীদের একটি ‘নির্ভুল ও গ্রহণযোগ্য’ তালিকা প্রণয়ন করা সম্ভব হবে,” বলেন মি. খান।
সূত্র: বিবিসি বাংলা









