সিল্কসিটিনিউজ ডেস্ক :
অভিনয়ে জয়া আহসান, আহমেদ রুবেল, তারিক আনাম খান। পরিচালনা নূরুল আলম আতিক। দুপুর ২টা ৩০ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : কফিন আর কাফনের ব্যবসা করে মুন্সী।

বয়স হয়েছে ঢের। ঘরে আগের সংসারের তরুণী কন্যা। এর মধ্যে বিয়ে করে ঘরে তোলে তরুণী পেয়ারাকে। স্বামীর সংসারে এসে আশাভঙ্গ হয় পেয়ারার।
তবু সংসারে নিজের দাপট তৈরির স্বপ্ন দেখে সে। হঠাৎ তাদের পরিবারে আগমন ঘটে এক আগন্তুকের। তখন গল্প মোড় নেয় অন্যদিকে।









