সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইরানের নতুন প্রস্তাবে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প

নিউজ ডেস্ক২৮ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
ইরানের নতুন প্রস্তাবে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরান যুদ্ধবিরতি সংক্রান্ত যে প্রস্তাব দিয়েছে, তাতে দেশটির পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত না থাকায় অসন্তুষ্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন একজন কর্মকর্তার বরাতদিয়ে এই তথ্য জানায়বার্তা সংস্থা রয়টার্স।

ওই কর্মকর্তা বলেন, “তিনি (ট্রাম্প) এই প্রস্তাবে সন্তুষ্ট নন”।

এর প্রায় এক ঘণ্টা আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বসে ওই প্রস্তাবটি পর্যালোচনা করেছেন।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতে অচলাবস্থা অব্যাহত রয়েছে এবং এই অঞ্চলের জ্বালানি সরবরাহ কমে এসেছে।

এর আগে ইরানি সূত্রগুলো জানিয়েছিল, প্রস্তাবটিতে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়টি যুদ্ধের অবসান এবং পারস্য উপসাগরে নৌপরিবহনুসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পর বিবেচনার জন্য স্থগিত রাখা হয়েছে।

গত দুই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেছেন। তিনি হরমুজ প্রণালি ও যুদ্ধের অবসান বিষয়ে তেহরানের প্রস্তাবগুলো তুলে ধরার পাশাপাশি সেগুলোর পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেছেন।

 

সূত্র: বিবিসি বাংলা