সিল্কসিটিনিউজ ডেস্ক :
বাংলাদেশ ব্যাংক গণভোটের প্রচারণায় টাকা দেওয়ার ব্যাপারে তৎকালীন গভর্নর ড. আহসান এইচ মনসুরকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করেন সাংবাদিক সওগাত আলী সাগর। সম্প্রতি ইউটিউবে এক ভিডিওতে তিনি এই কথা বলেন।
সওগাত আলী সাগর বলেন, গণভোট একটি বিতর্কিত বিষয়। সেটি সেই সময়ও বিতর্কিত ছিল।

এখনো বিতর্কিত বিষয়। সংবিধানবহির্ভূত ড. ইউনূস সরকার গায়ের জোরে একটি গণভোট জাতির ওপর চাপিয়ে দিয়েছে। সেটি বিতর্কিত একটি রাজনৈতিক বিষয়। সে বিতর্কিত রাজনৈতিক বিষয়ে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানোর জন্য বাংলাদেশ ব্যাংক এক কোটি টাকা দিয়ে দিল।
তার মানে তারা একটি পক্ষ নিয়ে নিল।
তিনি বলেন, এখন দুটি প্রশ্ন। প্রথমত একটি বিতর্কিত সংবিধানবহির্ভূত রাজনৈতিক পদক্ষেপের জন্য বাংলাদেশ ব্যাংক টাকা দিতে পারে কি না? কোনো একটি বিশেষ পক্ষে রাজনৈতিক মতবাদ প্রচারের জন্য বাংলাদেশ ব্যাংক টাকা দিতে পারে কি না?
সওগাত আলী বলেন, সবার আগে তো একটি বড় প্রশ্ন হচ্ছে—কে এটির অনুমোদন দিয়েছিলেন? আমার তো মনে হয়, সেই সময়কার গভর্নর ড. আহসান মনসুরকে এ ব্যাপারে জিজ্ঞাসবাদ করা উচিত। আমাদের ঢাকার ইকোনমিক সাংবাদিক বন্ধুরা যারা আছেন তারা তাকেও জিজ্ঞেস করতে পারেন।
বর্তমানে যারা বাংলাদেশ ব্যাংকে আছে তাদেরও জিজ্ঞেস করতে পারেন। এই টাকাটা দেওয়া সমীচীন হয়েছে কি না?









