ছবিঘর

রুনার আগ্রহে রুনা-বাপ্পার দ্বৈত গজল

নিউজ ডেস্ক২৬ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রুনা লায়লার সঙ্গে দ্বৈত কণ্ঠে গজল গেয়েছেন বাপ্পা মজুমদার—গত বছর জানুয়ারিতেই খবরটি প্রকাশিত হয়েছিল গণমাধ্যমে। এবার জানা গেল গজলটির নেপথ্যের গল্প ও প্রকাশের তারিখ। শুক্রবার এক ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, “বাপ্পা আমার কাছে জিজ্ঞেস করেছিল, আমার জন্য গজল বানিয়েছে, আমি গাইব কি না! গানটি শুনে আবার বাপ্পাকে ফোন করে বললাম, এ গজলটা আমরা দুজনে একসঙ্গে গাই। ও প্রথমে অবাক হয়েছিল, বলেছিল, ‘এটা কী বলছেন!’ পরে আমরা একসঙ্গে গজলটি রেকর্ড করি।

” ‘অনায়াসে’ শিরোনামের গজলটির কথা লিখেছেন গালিব হাসান। ১৬ মে গজলটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রুনা লায়লা।