সিল্কসিটিনিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য পরবর্তী আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। এ নিয়ে তোড়জোড়ের মধ্যেই দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সংঘাত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হলেন আব্বাস আরাঘচি।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আব্বাস আরাঘচি জানান, তিনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন।

তিনি বলেন, “আঞ্চলিক পরিস্থিতি এবং যুদ্ধবিরতি সংক্রান্ত বিষয়” নিয়ে আলোচনা হয়েছে।
তবে তিনি স্পষ্ট করেননি যে এটি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি, নাকি ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি, নাকি দু’টিই।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য বৈঠকের কথা মাথায় রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে এখনো প্রস্তুত রাখা হয়েছে।
সূত্র: বিবিসি বাংলা










