সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ট্রাম্পের মন্তব্যে ন্যাটো নিয়ে উদ্বেগ, প্রতিরক্ষা পরিকল্পনা জোরদার করছে ইইউ

নিউজ ডেস্ক২৪ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
ট্রাম্পের মন্তব্যে ন্যাটো নিয়ে উদ্বেগ, প্রতিরক্ষা পরিকল্পনা জোরদার করছে ইইউ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি নতুন পরিকল্পনা তৈরি করতে যাচ্ছে। কোনো সদস্য দেশ হামলার শিকার হলে অন্য দেশগুলো কিভাবে একসঙ্গে সাহায্য করবে, সেটাই এতে ঠিক করা হবে। এমনটাই জানিয়েছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডিস।

তিনি বলেন, নিকোসিয়ায় এক বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ইইউ একটি কাঠামো তৈরি করবে, যেখানে ঠিক করা হবে যে ৪২.৭ অনুচ্ছেদ চালু হলে সদস্য দেশগুলো কিভাবে সাড়া দেবে।
ইইউর নিয়ম অনুযায়ী, কোনো দেশ আক্রান্ত হলে অন্য দেশগুলো তাকে সাহায্য করবে। তবে এই বিষয়টি এখন আবার আলোচনায় এসেছে, কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ন্যাটো মিত্রদের সব সময় রক্ষা করবে কি না, তা নিশ্চিত নয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সাইপ্রাস ন্যাটোর সদস্য নয়।

তবে ইইউর অনেক দেশই ন্যাটোর সদস্য। নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ার কারণে এই নতুন পরিকল্পনার আলোচনা শুরু হয়েছে।
প্রেসিডেন্ট ক্রিস্টোডুলিডিস বলেন, সব দেশই চাইছে এমন একটি পরিষ্কার পরিকল্পনা থাকুক, যাতে সংকট হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়।

আগামী মে মাসে ব্রাসেলসে ইইউর ২৭টি দেশের কর্মকর্তারা একটি মহড়া করবেন।

সেখানে ধরে নেওয়া হবে, একটি হামলা হয়েছে। এরপর দেখা হবে, ইইউ কিভাবে একসঙ্গে প্রতিক্রিয়া জানায়।