সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইরানিরা জানেনা তাদের নেতা কে, মন্তব্য ট্রাম্পের

নিউজ ডেস্ক২৩ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
ইরানিরা জানেনা তাদের নেতা কে, মন্তব্য ট্রাম্পের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের নেতৃত্বের জায়গাটি বর্তমানে স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইরান এখন তাদের নেতা কে- তা নির্ধারণ করতেই হিমশিম খাচ্ছে।

ট্রাম্প আরও দাবি করেছেন যে, ইরানের ভেতরে “কট্টরপন্থী” এবং “মধ্যপন্থীদের” মধ্যে এখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে।

হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো ইরানি নৌযানে গুলি চালানোর নির্দেশ দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই এই পোস্টটি করেন মার্কিন প্রেসেডেন্ট।

বর্তমানে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের “পূর্ণ নিয়ন্ত্রণ” রয়েছে বলেও দাবি করেন মি. ট্রাম্প। তিনি জানান, মার্কিন অনুমোদন ছাড়া কোনো জাহাজ ওই পথ দিয়ে প্রবেশ বা বের হতে পারবে না।

 

সূত্র: বিবিসি বাংলা