সিল্কসিটিনিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেজেন্টার মার্থা ম্যাককালামকে বলেছেন, ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ব্যাপারে তার ওপর কোনো ‘সময়ের চাপ’ নেই।
ম্যাককালামের ভাষ্য অনুযায়ী, বুধবার এক ফোনালাপে মি. ট্রাম্প তাকে বলেছেন, সংঘাত শেষ করার জন্য তার কোনো ‘তাড়া নেই’ এবং তিনি একটি ‘ভালো চুক্তি’ চান।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটও বুধবার জানিয়েছেন, ইরানের সাথে আলোচনা ‘অব্যাহত রয়েছে’।
তিনি আরও বলেন, মি. ট্রাম্প ইরানিদের কাছে তার ‘রেড লাইন’ বা সীমা খুব স্পষ্ট করে দিয়েছেন, যেখানে ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়েছে।
লিভিট আরও বলেন যে, ওয়াশিংটন ‘ইরানি প্রশাসনের জবাবের অপেক্ষায় রয়েছে’।
তার মতে, ইরান এখন পর্যন্ত কোনো “একীভূত বার্তা পাঠাতে পারছে না, যেকারণে প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।”
সূত্র: বিবিসি বাংলা










