সিল্কসিটিনিউজ ডেস্ক :
ময়মনসিংহ মেডিক্যাল কলেজে হামে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির চার দিন পর শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামে মোট ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন ২৭ জন রোগী ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান।

এর আগে ১৮ এপ্রিল শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। নিহত শিশুর বয়স ১০ মাস। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান জানান,
শেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে মোট ভর্তি হয়েছে ৬৬৭ জন। হামের প্রকোপ দেখা দেওয়ার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ড চালু করে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।









