জাতীয়

ইইউ’র সঙ্গে ‘অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি’র বিষয়ে প্রাথমিক স্বাক্ষর শেষ করল বাংলাদেশ

নিউজ ডেস্ক২০ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ‘অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি’র (পিসিএ) বিষয়ে ইনিশিয়াল সাইনিং বা প্রাথমিক স্বাক্ষর সম্পন্ন করেছে বাংলাদেশ।

সোমবার ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে দু’পক্ষের মধ্যে ইনিশিয়াল সাইনিং হয়।

এসময় বাংলাদেশের পক্ষে সচিব মুহাম্মদ নজরুল ইসলাম এবং ইইউর পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পাম্পালনি ইনিশিয়াল সাইনিং করেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইউরোপিয়ান কমিশনের হাই রিপ্রেজেনটেটিভ কাজা কাল্লাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

সূত্র: বিবিসি বাংলা