জাতীয়

ঝিনাইদহে হাম-রুবেলার টিকা পাবে প্রায় ২ লাখ শিশু

নিউজ ডেস্ক২০ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সারাদেশের ন্যায় ঝিনাইদহ জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নির্দিষ্ট বয়সের সকল শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় টিকার প্রথম বা দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে।

আজ থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ২০ মে পর্যন্ত জেলার ছয়টি উপজেলার ১ লাখ ৮৮ হাজার ৫৮৩ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিচালক ডা. মিথিলা ইসলাম, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল ইসলাম, ডা. আলী হাসান ফরিদ জামিল এবং ডা. কায়সার হামিদ।