লাইফ স্টাইল

‘বন্ধু তুই’

নিউজ ডেস্ক৭ আগস্ট ২০১৬২ মিনিট পড়া

শাহিনুল ইসলাম আশিক
‘বন্ধু মানে মিষ্টি সকল, জোঁৎসনা ভড়া রাত’ ‘বন্ধু মানে খেলার সাথী, বন্ধু মানে রাগ’ ‘বন্ধু মানে সুখ-দুঃখের সমান সমান ভাগ’ ‘বন্ধু মানে ভিষণ হাসি, চোখের কোনে জল’ ‘বন্ধু মানে হঠাৎ sms  আর miss call ’।

index

সত্যিই বন্ধু একটি নাম। যার সাথে মিশে আছে ভলা আর না বলা, ভালো লাগা, ভালোবাসা সব মিলেই হচ্ছে বন্ধু।

বন্ধু নিয়ে শুধু ছড়া বা কবিতাই লেখে নি কবিরা। শিল্পীরাও লেখেছেন বিক্ষাত সব গান।

‘একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে সে হলো বন্ধু- বন্ধু আমার।’ এই গানটির মতো বন্ধুত্বের স্বর্গীয় অনুভব নিয়ে অনেক গান, গল্প, কবিতা যুগে যুগে রচিত হয়েছে। বন্ধুত্বের বন্ধন চিরকালের, যেখানে ধন্যবাদ অথবা দুঃখিত বলার কোনো অবকাশ নেই! পারস্পরিক বিশ্বাস ও আস্থায় এই বন্ধন পায় অমরত্বের পথ।
মহামতি অ্যারিস্টটল এই সম্পর্কের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ‘এ যেন একই আত্মার দুটি শরীর।’ আমাদের রবীন্দ্রনাথ বলেছেন অভিন্ন এক জগতের কথা। তার ভাষায়, ‘বন্ধুত্ব বলিতে তিনটি পদার্থ বুঝায়। দুইজন ব্যক্তি ও একটি জগৎ।’

 

তবে যে যাই বলুক না কেনো বন্ধু তো বন্ধুই এর তুলনা হয় না। আগরে জুগে বন্ধুর সঙ্গে নানা ভাবে মানুষ যোগাযোগ করতো। কেউ চিঠি কেউবা ইমেল আর ফোনে।  এখন এসেছে ফেসবুক। যা কোন সম্পর্ক্য তৈরীর আগে আপনাকে বন্ধুত্ব তৈরী করতে হবে। সেই জন্য আপনাকে বন্ধুত্বর জন্য ফ্রেন্ড রিকোঅ্যাস্ট পাঠাতে হবে।  এ ভাবেই চলে আসছে বন্ধুত্ব।

13933301_1776511049304666_718667670_n
দিবস যায়, দিবস আসে থেকে যায় বন্ধুত্ব। শুধু মানবের জন্যই নয়, অন্যান্য প্রণী, এমনকি রাষ্ট্রের জন্যও বন্ধু প্রয়াজন। এটা এ কারণে যে, বন্ধুর কাছ থেকেই আমরা সবচেয়ে বেশি মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই।

 

মানুষের  নিয়তি বেছে দেয় আত্মীয়, বন্ধু সে নিজেই বেছে নিতে পারে। সে স্বর্গবাসে যাবে নাকি সর্বনাশের পথে হাঁটবে এ সিদ্ধান্তও তার। সুতরাং চলো বন্ধু হাতে রাখি হাত, কেটে যাক জীবনের সকল উতপাৎ।

স/আ