সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইসরায়েলের দখল অব্যাহত, আলোচনার সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে লেবানন

নিউজ ডেস্ক২০ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
ইসরায়েলের দখল অব্যাহত, আলোচনার সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে লেবানন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননের দক্ষিণে ৫৫টি গ্রামের মানুষকে এখনো ঘরে ফিরতে দেওয়া হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, ইসরায়েলি সেনাবাহিনী সেখানে একটি ‘হলুদ রেখা’ তৈরি করছে, যা আসলে তাদের দখলকৃত এলাকা। ঠিক এমন কাজ তারা গাজাতেও করেছিল।

ইসরায়েল বলছে, এটি নিরাপত্তার জন্য করা হয়েছে।

তবে অনেকের মতে, এটি নতুন করে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, যুদ্ধবিরতি চালু থাকলেও গত কয়েক দিনে আরো অনেক গ্রাম ও শহর ধ্বংস করা হয়েছে। অনেক জায়গা একেবারে মাটির সঙ্গে মিশে গেছে।

দক্ষিণের বড় শহর বিনতে জেবাইলও ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।

প্রায় ৩০ হাজার মানুষের এই শহরে এখন কিছুই আর আগের মতো নেই।
যুদ্ধবিরতির চতুর্থ দিনেও পরিস্থিতি এখনো খুবই নাজুক। মূল সমস্যাগুলোর কোনো সমাধান এখনো হয়নি।

ইসরায়েল এখনো লেবাননের কিছু এলাকা দখল করে রেখেছে।

এ অবস্থায় আলোচনায় যাওয়ায় লেবানন সরকারের ওপর মানুষের ক্ষোভ বাড়ছে।