ধর্ম

নামাজের সময়সূচি – ২০ এপ্রিল ২০২৬

নিউজ ডেস্ক২০ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলে আল্লাহ তায়ালা গুনাহ মাফ করে জান্নাত দেবেন। সময়মতো নামাজ আদায়ের জন্য যারা সময়ের আগেই মসজিদে উপস্থিত হয় এবং নামাজের জন্য অপেক্ষা করে ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন।

রাসুল (সা.) বলেন, ‘আজান দেওয়া এবং প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে যে কী মর্যাদা আছে তা যদি মানুষ জানতে পারত, তাহলে তা পাওয়ার জন্য তারা প্রয়োজনবোধে লটারি করত। জোহরের নামাজের যে মর্যাদা আছে তা যদি তারা জানতে পারত, তাহলে তারা এটা লাভ করার জন্য প্রতিযোগিতায় লেগে যেত। এশা ও ফজরের নামাজের মধ্যে যে (তাদের জন্য) কী মর্যাদা রয়েছে, তা যদি জানতে পারত, তাহলে তারা হামাগুঁড়ি দিয়ে হলেও এসে নামাজে উপস্থিত হতো।’ (মুসলিম, হাদিস : ৮৬৭)

আজ সোমবার ২০ এপ্রিল, ২০২৬ (০৭ বৈশাখ, ১৪৩২ বাংলা, ৩০ শাওয়াল, ১৪৪৭ হিজরি) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—

 

নামাজের সময়সূচি – ২০ এপ্রিল, ২০২৬
ফজর                              ৪: ১৫ মিনিট
জোহর                            ১১:৫৮ মিনিট
আসর                             ৪: ৩১ মিনিট
সূর্যাস্ত                             ৬: ২১ মিনিট
ইফতার                          ৬: ২৬ মিনিট
মাগরিব                          ৬: ২৬ মিনিট
ইশা                                ০৭: ৪১ মিনিট