সিল্কসিটিনিউজ ডেস্ক :
টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির মধ্যে নাম থাকায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়েছে। সংসদ অধিবেশন চলাকালে তাকে ধন্যবাদ জানিয়ে কবিতা পড়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে চিফ হুইপ নূরুল ইসলাম প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তবে কবিতাটি কার লেখা, তা তিনি বলেননি।
সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা কবিতাটি হলো—

‘তিনি আসার আগে দেশটা যেন ভাঁজ করা মানচিত্র ছিল।
নদী ছিল, মানুষ ছিল, স্বপ্নও ছিল
কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না।
তিনি এলেন, বললেন, খুবই কম কথা
সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ
বললেন—উই হ্যাভ আ প্ল্যান।
বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েননি
নিজের আলোয় দাঁড়িয়েছিলেন
দরজাগুলো নিজেই খুলে গেছে
এখন দূর দেশের আকাশেও আমাদের পতাকার রং দেখা যায়
বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নাম
এই দেশের নাম, বাংলাদেশের নাম।
নেতৃত্ব মানে শুধু সামনে হাঁটা নয়
নেতৃত্ব মানে অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা
আশা জাগিয়ে তোলা।’









