সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স, সুখবর পেলেন স্যামসন

নিউজ ডেস্ক১৪ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স, সুখবর পেলেন স্যামসন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের সুবাদে সুখবর পেলেন ভারতীয় তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসন। বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সে আইসিসির মার্চ মাসের সেরা স্বীকৃতি পেলেন স্যামসন।

আইসিসির এমন সম্মান পেলে স্যামসন বলেছেন, ‘‌আইসিসির সেরা ক্রিকেটারের খেতাব পাওয়াটা সত্যিই অসাধারণ অনুভূতি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে আমারও একটা ছোট্ট অবদান ছিল। সেই জয়ের অংশ হতে পেরে গর্বিত।’

সঞ্জু আরও যোগ বলেছেন, ‘‌ভারতীয় ক্রিকেটের জন্য সময়টা সত্যিই দারুণ যাচ্ছে। দলে অসাধারণ সব প্রতিভা রয়েছে। দলের সাপোর্ট স্টাফ থেকে সতীর্থরা আমার উপর ভরসা রেখেছেন। তার জন্য কৃতজ্ঞ। এটাই আমাকে সেরাটা দিতে সাহায্য করেছে।’‌

টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৯৭ করেছিলেন স্যামসন। মাত্র তিন রানের জন্য শতরান পাননি। এরপর সেমিফাইনালে করেন ৮৯। ফাইনালেও করেন ৮৯। টুর্নামেন্টে রান ২৭৫।

এদিকে মার্চের সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন নিউজিল্যান্ডের মেলি কের।

২০২৮ সালে অলিম্পিকে টিম ইন্ডিয়ার দলে সূর্য থাকবেন কিনা। থাকলেও অধিনায়ক থাকবেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। অলিম্পিকে টি-টোয়েন্টি ফর্মাটেই হবে ক্রিকেট।