সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ট্রাম্পের সমালোচনার জবাব দিলেন পোপ লিও চতুর্দশ

নিউজ ডেস্ক১৩ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
ট্রাম্পের সমালোচনার জবাব দিলেন পোপ লিও চতুর্দশ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাব দিয়েছেন পোপ লিও চতুর্দশ। ট্রাম্প তাকে ‘অপরাধে দুর্বল’ ও ‘পররাষ্ট্রনীতিতে অত্যধিক খারাপ’ বলার পর তিনি এই প্রতিক্রিয়া জানান।

আলজেরিয়া সফরের আগে বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পোপ বলেন, তিনি ট্রাম্প প্রশাসনকে ভয় পান না এবং গসপেলের বার্তা প্রচার করাই তার দায়িত্ব।

তিনি আরো বলেন, তারা রাজনীতিবিদ নন এবং পররাষ্ট্রনীতি নিয়ে তাদের দৃষ্টিভঙ্গিও রাজনীতিবিদদের মতো নয়।

‘আমি গসপেলের বার্তায় বিশ্বাস করি। আমি একজন শান্তির মানুষ’—যোগ করেন তিনি।
ক্যাথলিক সংবাদমাধ্যম ওএসভি নিউজের একজন সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ পোপের এই বক্তব্য প্রকাশ করেন। এমনটাই জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

এর আগে রবিবার রাতে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে পোপকে নিয়ে সমালোচনামূলক পোস্ট দেন। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ নিয়ে পোপের সাম্প্রতিক মন্তব্যের জেরেই এই বিরোধ তৈরি হয়েছে।