সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইউএইর সঙ্গে জ্বালানি খাতে নতুন সহযোগিতার বার্তা চীনের

নিউজ ডেস্ক১৩ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
ইউএইর সঙ্গে জ্বালানি খাতে নতুন সহযোগিতার বার্তা চীনের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবির যুবরাজ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি দুই দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা আরো জোরদার করার পাশাপাশি চীনা নাগরিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

আলজাজিরার খবরে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বলা হয়, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, ‘চীন ইউএই-এর সঙ্গে জ্বালানি সহযোগিতার ভিত্তি আরো শক্তিশালী করতে আগ্রহী এবং জ্বালানি সংরক্ষণ, হাইড্রোজেন শক্তি ও নতুন জ্বালানি যানবাহনের মতো খাতে যৌথ সম্ভাবনা অনুসন্ধান করতে চায়।’

তিনি ইউএই-কে আহ্বান জানান, তারা যেন তাদের ভূখণ্ডে অবস্থানরত চীনা নাগরিকসহ প্রতিষ্ঠান ও প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে ‘কঠোর ব্যবস্থা’ গ্রহণ করে।

বিশেষত ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে এমন আহ্বান জানানো হয়।
লি কিয়াং আরো বলেন, ‘চীন এই সংঘাতের অবসানে প্রচেষ্টা অব্যাহত রাখবে।’