সিল্কসিটিনিউজ ডেস্ক :
চট্টগ্রাম নগরের ২ নং ষোলশহরের চিটাগাং শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের দেড় ঘণ্টায় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ অভিযান শুরু করেন।

সকার সোয়া ১১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সরেজমিনে দেখা যায়, শপিং কমপ্লেক্সটির উত্তর পাশ ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ধোঁয়ার কারণে মার্কেটের ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ ও কাজ করতে বেগ পান ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিয়ন্ত্রণ কক্ষ আরো জানায়, আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করতে সময় লাগবে।
তবে ব্যবসায়ীদের ধারণা, শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
মার্কেটের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না কিংবা কোনো হতাহত আছে কি না জানতে চাইলে ওসি পাঁচলাইশ আব্দুল করিম বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসছে। ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ সদস্যরা আছেন।
আমরা সেটিও খতিয়ে দেখছি।’









