সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

আলোচনার জন্য ইরানের দুইটি শর্ত এখনও পূরণ হয়নি: গালিবাফ

নিউজ ডেস্ক১১ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
আলোচনার জন্য ইরানের দুইটি শর্ত এখনও পূরণ হয়নি: গালিবাফ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের দুটি শর্ত এখনো পূরণ না হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ তিনি লিখেছেন, আলোচনার আগে উভয় পক্ষের সম্মত হওয়া দুইটি পদক্ষেপ এখনও বাস্তবায়িত হয়নি। যার একটি হলো, লেবাননে যুদ্ধবিরতি এবং অন্যটি ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা।

“আলোচনা শুরুর আগে এই দুটি বিষয়ের বাস্তবায়ন হতে হবে।”

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন এবং আলোচনা ঘিরে আশাবাদ ব্যক্ত করেছেন।

আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না হলেও ধারণা করা হচ্ছে গালিবাফ নিজেও ইরানের আলোচনাকারী দলের অংশ হতে পারেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি।

 

সূত্র: বিবিসি বাংলা