সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
খেলা

আইপিএল থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা

নিউজ ডেস্ক১০ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
আইপিএল থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চোটের কারণে চলমান আইপিএল থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার লেগ-স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে তার ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্ট।

জানা গেছে, ফেব্রুয়ারিতে পাওয়া হ্যামস্ট্রিং ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি হাসারাঙ্গা। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় তিনি এখনো বল করার মতো ফিট নন বলেও জানা গেছে।

এলএসজির গ্লোবাল ডিরেক্টর টম মোডি জানান, ‘হাসারাঙ্গা আমাদের সঙ্গে যোগ দিতে পারছে না। আমরা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে একজন বিকল্প খেলোয়াড় নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

প্রায় দুই মাস ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকা এই স্পিনার এখনো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে এনওসি নেননি বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।