সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
খেলা

মেসি-নেইমার পুনর্মিলন? ব্রাজিল তারকাকে দলে চায় এমএলএস ক্লাব

নিউজ ডেস্ক১০ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
মেসি-নেইমার পুনর্মিলন? ব্রাজিল তারকাকে দলে চায় এমএলএস ক্লাব

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)-এর ক্লাব এফসি সিনসিনাটি। এই ট্রান্সফার সম্পন্ন হলে আবারও এক মাঠে দেখা যেতে পারে নেইমার ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নেইমারকে দলে নেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে সিনসিনাটি। যদিও এখনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি, তবে ক্লাবটি তার এজেন্টের সঙ্গে ইতিমধ্যে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে।

বর্তমানে নেইমার খেলছেন ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসে। তার চুক্তির মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই সুযোগকে কাজে লাগিয়ে ট্রান্সফারটি সম্পন্ন করতে চায় সিনসিনাটি।

চলতি মৌসুমে নেইমার এখন পর্যন্ত ৬টি ম্যাচে মাঠে নেমে করেছেন ৩টি গোল এবং ৩টি অ্যাসিস্ট।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, তার বর্তমান বাজারমূল্য প্রায় ১০ মিলিয়ন ইউরো।
যদি এই সম্ভাব্য চুক্তি বাস্তবে রূপ নেয়, তাহলে এমএলএসে আবারও একসঙ্গে দেখা যাবে মেসি-নেইমার জুটিকে, যা ফুটবল বিশ্বের জন্য বড় আকর্ষণ হয়ে উঠতে পারে।