সদ্য প্রকাশিত
অপরিকল্পিত কীটনাশক ব্যবহার বাড়াচ্ছে স্বাস্থ্যঝুঁকি শ্রমিক অসন্তোষে জরুরি বৈঠকে পোশাক কারখানার মালিকরা জুবাইদা রহমান নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী ৭ নভেম্বর ছিল দেশের বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের মূল ভিত্তি হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরি, বেতন স্কেল ২০ হাজার থেকে শুরু প্রথম কদমেই হার মেসি-পরবর্তী আর্জেন্টিনার
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘পরিকল্পনা’ ফাঁসকারীদের ‘প্রতারক’ বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক৯ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
যুদ্ধবিরতির ‘পরিকল্পনা’ ফাঁসকারীদের ‘প্রতারক’ বললেন ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরান যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিয়েছেু এরকম আরো যেসব খবর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে— সেসব খবর হোয়াইট হাউস আগেই অস্বীকার করেছে।

কিছু সংবাদমাধ্যম জানিয়েছে যে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ১০-দফা প্রস্তাবটি মার্কিন কর্মকর্তাদের কাছে যেটি পৌঁছেছিল, তার থেকে ভিন্ন।

এবার ট্রুথ সোশালে সরাসরি এ বিষয়ে মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি সমালোচনা করেছেন নানা “চুক্তি, তালিকা ও চিঠি”-র, যেগুলো তিনি দাবি করেনু এমন লোকজন ছড়াচ্ছে, যাদের আলোচনার সঙ্গে “কোনো সম্পর্কই নেই”।

তিনি লেখেন, “অনেক ক্ষেত্রেই তারা পুরোপুরি প্রতারক, ভণ্ড এবং তার চেয়েও খারাপ।”

তিনি আরও বলেন, “আমাদের ফেডারেল তদন্ত শেষ হলে তাদের দ্রুতই প্রকাশ্যে আনা হবে।”

ট্রাম্প যোগ করেন, যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য একটিই প্রস্তাব রয়েছে, এবং সেটি বন্ধ দরজার আড়ালেই আলোচনা করা হচ্ছে।

 

সূত্র: বিবিসি বাংলা