সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

হাভার্টজের শেষের গোলে আর্সেনালের জয়

নিউজ ডেস্ক৮ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া
হাভার্টজের শেষের গোলে আর্সেনালের জয়

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জার্মান ফরোয়ার্ড কাই হ্যাভার্টজকে কোচ মিকেল আর্তেতা যখন মাঠে নামিয়েছিলেন তখন আর মাত্র ম্যাচের ১৯ মিনিট বাকি। ম্যাচের শেষদিকে যোগ করা সময়ে তার গোলেই স্পোর্টিংয়ের মাঠ থেকে জয় নিয়ে ফিরলো আর্সেনাল।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে লিসবনে স্পোর্তিংয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে ইংলিশ ক্লাবটি। দ্বিতীয়ার্ধে বদলি নেমে যোগ করা সময়ে গোলটি করেছেন কাই হাভার্টজ।

ম্যাচে প্রায় ৫৬ শতাংশ পজেশন রেখে গোলের জন্য সাতটি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। স্পোর্তিংয়ের ১১ শটের পাঁচটি লক্ষ্যে ছিল।

লিসবনে মঙ্গলবার রাতে স্পোর্তিংয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে ইংলিশ ক্লাবটি। দ্বিতীয়ার্ধে বদলি নেমে যোগ করা সময়ে গোলটি করেছেন কাই হাভার্টজ।

ম্যাচে প্রায় ৫৬ শতাংশ পজেশন রেখে গোলের জন্য সাতটি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। স্পোর্তিংয়ের ১১ শটের পাঁচটি লক্ষ্যে ছিল।

স্পোর্তিং লিসবনের মাঠে প্রথমার্ধে বলদখলে এগিয়ে ছিল আর্সেনালই। কিন্তু সুযোগ তৈরিতে আর্সেনালকে ভালোভাবেই টেক্কা দিচ্ছিল লিসবন।

ষষ্ঠ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। দশম মিনিটে আরেকটি সম্ভাব্য সুযোগও আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া রুখে দেন।

আর্সেনাল প্রথমার্ধে লক্ষ্যভেদ করতে খুব একটা সফল হয়নি, ৪২ মিনিটে মার্টিন ওডেগারের দূরপাল্লার শটই ছিল তাদের একমাত্র লক্ষ্যভেদে শট।

দ্বিতীয়ার্ধে গানাররা কিছুটা আক্রমণে সক্রিয় হলেও স্পোর্টিং চাপ তৈরি করতে থাকে। ৬৩ মিনিটে মার্টিন জুবিমেন্দি বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়।

এর মধ্যে লিয়ান্দ্রো ট্রোসার্ড ও মার্টিন ওডেগোর চোটে চিন্তা বাড়ে আর্সেনাল শিবিরে। ৮৭ মিনিটে লুইস সুয়ারেজের ফ্লিক হেড ঠেকিয়ে আর্সেনালকে রক্ষা করেন রায়া।