সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

বিসিবির নির্বাচনে অংশ নিতে পারবেন তামিম

নিউজ ডেস্ক৮ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া
বিসিবির নির্বাচনে অংশ নিতে পারবেন তামিম

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নির্বাচনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন সর্বশেষ কমিটি ভেঙে দেওয়া হয়েছে। একইসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ নতুন করে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করেছে, যার সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন— ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস ও রাশনা ইমাম। এর মধ্যে ফাহিম সিনহা আগে ফারুক আহমেদ ও নাজমুল হাসান পাপনের বোর্ডে পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

এই এডহক কমিটির প্রধান দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। দেশের ক্রীড়া আইন অনুযায়ী, বর্তমান কমিটির সদস্যরা চাইলে আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন— এতে কোনো বাধা নেই। অর্থাৎ এই আইন অনুযায়ী, তামিম সভাপতি হলেও আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন।

সভাপতি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানান, তারা অবশ্যই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন। তিনি বলেন, শুধু বর্তমান কমিটির সদস্যরাই নয়, আগ্রহী সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে, যাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা যায়।

এর আগে তামিম তিন মাসের মধ্যে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। তবে নির্বাচনকালীন সময়ে তিনি দায়িত্বে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। উল্লেখ্য, আগের বোর্ডের বিরুদ্ধে এনএসসির তদন্তে নির্বাচনে হস্তক্ষেপ, ই-ভোটিংয়ে কারচুপি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছে।

 

সূত্র: যুগান্তর