সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক৬ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম :  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা বাড়ায় না বরং মানুষের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার (৬ এপ্রিল)
সকালে রাজধানীর ‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজনে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় ক্রীড়া পরিষদে এসে শেষ হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

র্যালি শেষে প্রতিমন্ত্রী আমিনুল হক সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে মাঠের বিকল্প নেই।”

তিনি আরও বলেন, খেলাধুলা এমন এক প্ল্যাটফর্ম যেখানে কোনো বিভেদ নেই। প্রতিমন্ত্রী দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি ক্রীড়াবান্ধব দেশ গঠনের উদাত্ত আহ্বান জানান।

তিনি জানান, সরকারের লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ করে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখা।
উল্লেখ, র্যালিটিতে প্রতিমন্ত্রীর নেতৃত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের খেলোয়াড় এবং সংগঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি মিলনমেলায় পরিণত হয়।

সূত্র : বাসস