সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

বিশ্বকাপ দলে নেই নেইমার! আনচেলত্তির পরিকল্পনায় বড় ধাক্কা

নিউজ ডেস্ক৬ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
বিশ্বকাপ দলে নেই নেইমার! আনচেলত্তির পরিকল্পনায় বড় ধাক্কা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ব্রাজিল জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় এক চমক দেখা যাচ্ছে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দল গঠন শুরু করেছেন নতুন কোচ কার্লো আনচেলত্তি, আর সেই পরিকল্পনায় জায়গা পাচ্ছেন না দলের অন্যতম বড় তারকা নেইমার!

ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো’র সাংবাদিক আন্দ্রে লোপ্রেদো জানিয়েছেন, বর্তমানে নেইমারকে দলে নেওয়ার কথা ভাবছেন না আনচেলত্তি। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে সান্তোসে খেললেও তার পারফরম্যান্স বিশ্বকাপের মানদণ্ডে পড়ছে না বলে মনে করছেন ইতালিয়ান এই কোচ।

সূত্রের বরাতে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ডেইলিস্পোর্টস জানিয়েছে, আনচেলত্তি মূলত বর্তমান ফর্মের ওপরই জোর দিচ্ছেন।

অতীতের অর্জন কিংবা খ্যাতির ভিত্তিতে নয়, বরং সাম্প্রতিক পারফরম্যান্সই হবে দলে জায়গা পাওয়ার একমাত্র মাপকাঠি। সেই কারণেই ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েও নেইমার আপাতত পিছিয়ে পড়েছেন।
এছাড়া নেইমারকে নিয়ে ভক্তদের যে ব্যাপক আলোচনা ও চাপ তৈরি হয়েছে, সেটিও খুব একটা গুরুত্ব দিচ্ছেন না আনচেলত্তি। তার মতে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে শুধুমাত্র সেরা ফর্মে থাকা খেলোয়াড়দেরই সুযোগ পাওয়া উচিত।

ফলে, ২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলা এখন বড় এক অনিশ্চয়তার মুখে। ব্রাজিলের জার্সিতে তার শেষ বিশ্বকাপ দেখা যাবে কিনা, এ প্রশ্ন এখন ফুটবল বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।