ছবিঘর

দুই থেকে তিন হওয়ার ইঙ্গিত

নিউজ ডেস্ক৫ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

২৬ ফেব্রুয়ারি উদয়পুরে সাত পাকে বাঁধা পড়েন বিজয় দেবারকোণ্ডা এবং রাশমিকা মানদানা। ভারতের দক্ষিণী ছবির এই তারকা জুটির বিয়ের অনুষ্ঠান, রিসেপশনসহ প্রতিটি মুহূর্ত নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে।

বৈবাহিক জীবনের এক মাস পূর্তিতে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন দুজন। এর রেশ কাটতে না কাটতে তিন দিন আগে দিলেন চমকপ্রদ এক খবর।

দুই থেকে তিন হওয়ার সুখবর শোনালেন বিজয়-রাশমিকা। ইনস্টাগ্রামে নিজেদের একটি কার্টুন ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমরা এখন তিনজন।’ যদিও রাশমিকার সেই ইঙ্গিত বুঝতে সবার লেগেছে দুই দিন। গতকালই ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে রাশমিকার পোস্টটি ঘিরে।

চারদিকেই জোর আলোচনা—বিজয়-রাশমিকার সংসারে নতুন অতিথি আসতে চলেছে। যদিও ইনস্টাগ্রাম পোস্টের বাইরে খোলাসা করে আর কিছু বলেননি তারকা দম্পতি।