সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
জাতীয়

জাতীয় ঐক্য নিয়ে সংলাপের ডাক প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া
জাতীয় ঐক্য নিয়ে সংলাপের ডাক প্রধান উপদেষ্টার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশের বর্তমান পরিস্থিতিতে ‘জাতীয় ঐক্য’র ডাক দিতে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সংলাপের অংশ হিসেবে বুধবার তিনি দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন। পরদিন বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে।

প্রেস সচিব বলেন, ‘এই দুই মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে (প্রধান উপদেষ্টা এর মাধ্যমে) ন্যাশনাল ইউনিটির (জাতীয় ঐক্য) ডাক দেবেন।‘

একই উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় দেশের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সূত্র: যুগান্তর