সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বিএনপির ‘গায়েবি’ মামলার তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
বিএনপির ‘গায়েবি’ মামলার তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে

সিল্কসিটিনিউজ ডেস্ক:  বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে দায়ের হওয়া ‘গায়েবি’ মামলার তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনামতে বুধবার (০৭ নভেম্বর) বেলা ১১টায় এ তালিকা দেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

এসময় তার সঙ্গে ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, পাবনা জেলা বিএনপি নেতা মো. সালাহ উদ্দিন প্রমুখ।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হয়ে তাইফুল ইসলাম টিপু বাংলানিউজকে বলেন, মহাসচিবের একটি চিঠিসহ গায়েবি মামলার তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল হামিদ এ তালিকা গ্রহণ করেছেন।

তিনি বলেন, আমরা আংশিক তালিকা পৌঁছে দিয়েছে। এ তালিকায় ১০৪৬টি মামলার কথা উল্লেখ করা হয়েছে। ২/১ দিনের মধ্যে আরও তালিকা দেওয়া হবে।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তালিকা দেওয়ার পর এর একটি কপি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও দেওয়া হয়েছে।