সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

রাজশাহীতে ৩৫ জন গ্রেফতার

নিউজ ডেস্ক২০ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে ৩৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ১৯ জন ওয়ারেন্টের আসামিসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার নগর পুলিশের মূখপাত্র ও রাজপাড়া থানা পুলিশের সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৩ জন, রাজপাড়া থানা ৯ জন, মতিহার থানা ৮ জন, শাহমখদুম থানা ৩ জন এবং ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ১৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জন মাদক ব্যবসায়ী ও ১০ জন অন্যান্য ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়।

 

স/আ