সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে ১৫৫ কেজি গাঁজাসহ আটক দুই

নিউজ ডেস্ক১৬ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে ১৫৫ কেজি গাঁজাসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ১৫৫কেজি গাঁজাসহ দুই মাদকের ডিলারকে আটক করেছে র‌্যাব-৫। আজ মঙ্গলবার ভোরে জেলার মোহনপুর উপজেলার ট্যামা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

আটকৃতরা হলেন, পবার তুরাপুর এলাকার মকবুল হোসেনের ছেলে শামসুল আলম (৩৮), ও রাজশাহীর মহনপুর উপজেলার বেড়াবাড়ি এলাকার শামসুদ্দিন মন্ডলের ছেলে শরিফুল ইসলাম (৩৯)।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ জানায়, রাজশাহীর সিপিএসসি রেলওয়ে কলোনী ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ১৫৫ কেজি গাঁজা, দুইটি মোবাইল ও ৬ হাজার ৩২৫ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদকের ডিলার হিসেবে উত্তরবঙ্গের রাজশাহী, নাটোর ও বগুড়াসহ আশপাশের জেলায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

স/আ