রাজশাহী

তানোরে তাকওয়া এন্টারপ্রাইজের উদ্বোধন করলেন যুবদল নেতা ফায়সাল সরকার ডিকো

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর তানোর উপজেলার তালন্দ বাজারে ‘তাকওয়া এন্টারপ্রাইজ’ নামে একটি হার্ডওয়্যার ও স্যানিটারি দোকানের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে দোকানটির উদ্বোধন করেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফায়সাল সরকার ডিকো।

এ সময় উপস্থিত ছিলেন দোকানটির স্বত্বাধিকারী মো. মনিরুজ্জামান (মিঠু), তানোর পৌরসভা যুবদলের সদস্য সচিব জহুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শরিয়ত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম ও মো. হামিদুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন তানোর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাফায়েত হোসেন, তানোর পৌরসভা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব হোসেন, তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আখতারুজ্জামান মিন্টু, তানোর পৌরসভা বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

উদ্বোধন উপলক্ষে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে উপস্থিতি লক্ষ্য করা যায়।