সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

৯ মাস ধরে গর্ভবতী, জানেই না মা! জন্ম দিল সন্তানের

নিউজ ডেস্ক৯ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
৯ মাস ধরে গর্ভবতী, জানেই না মা! জন্ম দিল সন্তানের

সিল্কসিটিনিউজ ডেস্ক: কিডনিতে সংক্রমণ’, প্রাথমিকভাবে এমনটাই মনে হয়েছিল ডাক্তারের। নিশ্চিত হতে ইউরিন টেস্ট করাতে বলেন চিকিৎসক। কিন্তু সেই রিপোর্ট হাতে পেতেই হতবাক ডাক্তার থেকে ‘রোগী’ সবাই। কোনও কিডনি সংক্রমণ নয়, ৯ মাসের গর্ভবতী ওই মহিলা!

ইংল্যান্ডের বাসিন্দা ক্যাটি ও’ব্রায়েন। বেশ কয়েকদিন ধরেই ডান নিতম্বের ঠিক নীচের দিকে ব্যথা অনুভব করছিলেন তিনি। নার্সিংহোমে গেলে, কিডনিতে সংক্রমণ ভেবে ইউরিন টেস্ট করাতে বলেন ডাক্তার। এর কয়েকদিন পরই ক্লিনিক থেকে একটি ফোন আসে ক্যাটির কাছে। তাঁকে জানানো হয়, তাঁর কিডনিতে কোনও সংক্রমণ নেই। তখনও অবশ্য ক্যাটি ভাবতে পারেননি, এরপরে তাঁর জন্য কী চমক অপেক্ষা করে রয়েছে!

ক্যাটিকে অবাক করে দিয়ে ক্লিনিকের রিসেপশনিস্ট বলেন, তিনি ৯ মাসের পূর্ণ গর্ভবতী। রিপোর্ট দেখে প্রাথমিকভাবে ডাক্তারদের অনুমান তাই। আর সেই অনুমানকেই সত্যি করে, রিপোর্ট পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ সুস্থ অবস্থায় পুত্রসন্তানের জন্মও দেন ক্যাটি।

এদিকে ক্যাটি জানিয়েছেন, দীর্ঘ এই ৯ মাসে তিনি এব্যাপারে বিন্দুবিসর্গ কিছু টের পাননি। না কোনও বেবি বাম্প, না গর্ভস্থ সন্তানের কোনও নড়াচড়া। কিছুই অনুভব করেননি তিনি। ফলে একবারের জন্যও বুঝে উঠতে পারেননি যে তিনি গর্ভবতী!

তবে, পরিকল্পনা ছাড়া অজান্তেই গর্ভধারণ নতুন ঘটনা নয়। অনেক সময়ই দেখা গেছে গর্ভধারণের পর বেশ কয়েক সপ্তাহ পার হয়ে গেছে। কিন্তু প্রেগন্যান্সিকে ‘রোগ ভেবে’ ভুল করা? এমন ঘটনা সম্ভবত বিরল!