সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

৯ জনকে নিয়োগ দেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
৯ জনকে নিয়োগ দেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। তিনটি গ্রেডে চারটি শূন্য পদে সর্বমোট নয়জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্য বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, টেলিফোন অপারেটর ও ড্রাইভার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

পদসংখ্যা

চারটি পদে সর্বমোট নয়জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক/অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষাতা ও ওই পদের জন্য কাজের অভিজ্ঞতার প্রয়োজন আবশ্যক। সব পদে আবেদনের জন্য ১০ জানুয়ারি, ২০১৯ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বেতন  স্কেল

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন (১৪, ১৫ ও ১৬তম গ্রেড) গ্রেডে বেতন-ভাতাদি দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd) নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সঙ্গে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, নাগরিকত্বের সনদ, চারিত্রিক সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদসহ এনআইডি কার্ডের ফটোকপি সংযোগপূর্বক ডাকযোগে পাঠাতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ১০ জানুয়ারি, ২০১৯।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে