সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানের সময় নিহত ৯ জঙ্গির ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রবিবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ অনুমতি প্রদান করেন।
এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম নিহত জঙ্গিদের ডিএনএ পরীক্ষা, প্রোফাইল ও মলমূত্র সংরক্ষণের জন্য তিনটি আবেদন করেন।
আদালত ডিএনএ পরীক্ষা ও প্রোফাইল সংরক্ষণে সিআইডিকে এবং মলমূত্র সংরক্ষণের জন্য ঢাকা মেডিকেল কলেজকে নির্দেশ দেন।
সূত্র: কালের কন্ঠ









